34.7 C
State of Tripura
Monday, October 26, 2026

মহাভারতে ত্রিপুরা –ভুল তথ্যের ইতিহাস

Tripura Net
Tripura Net
www.tripuranet.com is a daily news, news article, feature, public opinion, articles, photographs, videos etc –all in digital format- based website meant to disseminate unbiased information as far possible as accurate.

Must Read

Generating audio for this article…

মহাভারতে ত্রিপুরা –ভুল তথ্যের ইতিহাস

মানস পাল

একটা  ভুল তথ্য বার বার বললে, এবং একসময় রাজনীতির হাতিয়ার হলে তো বটেই, সেটা একসময় সত্যের আকার নিয়ে নেয়।  এর  বহু প্রমান  রয়েছে।  তেমনি একটি ভুল তথ্য যা আমাদের এতদিন ধরে মাথায় ঢুকিয়ে দেয়া হয়েছে যে এই ”ত্রিপুরার” নাকি রেফারেন্স মহাভারতে রয়েছে।  প্রসঙ্গটি উঠলো এই কারণে যে একটি কম বয়েসী বাঙালি ছেলে আমার একটি ফেসবুক পোস্টে এসে এই মহাভারতের রেফারেন্স দিয়ে প্রমান করতে চেয়েছে এই   ত্রিপুরার ( উপজাতি রাজাদের অধীন রাজত্ব )  মহাকাব্যেও উল্লিখিত হয়েছে — ত্রৈপুর  হিসাবে।  সমস্যা হল উইকিপেডিয়ার জ্ঞান।  এছাড়া E.F. Sandysও তাঁর বইয়ে এরকমই উল্লেখ করেছেন।  কিন্তু সেটা সেই ১৯১৫ সালে।  ‘এছাড়া কালীপ্রসন্ন সেন রাজানুগ্রহে রাজমালা লিখতে গিয়ে যেখানেই ত্রৈপুর , ত্রিপুর , ত্রিপুরারী , ত্রিপুরা, ত্রিপুরা সুন্দরী ইত্যাদি শব্দ পৌরাণিক গ্রন্থে পেয়েছেন সেগুলি এই ত্রিপুরার রাজমালায় জড়িয়ে দিয়ে উপজাতি রাজাদের সঙ্গে চন্দ্র, দ্রুহ্যু এইইত্যাদি মিথিক্যাল চরিত্রের সঙ্গে সংযোগ স্থাপন করে দিয়েছেন’।

ইতোমধ্যে বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, আর বিজ্ঞান ভিত্তিক ইতিহাস রচনাও অন্য মাত্রা পেয়েছে।

যাই হোক মূল কথায় আসা যাক।  মহাভারতে যে ত্রিপুর বা ত্রিপুরা উল্লিখিত হয়েছে তা কি এই ত্রিপুরা ? উত্তর –না।

মহাভারতে উল্লিখিত ‘ত্রৈপুর’ বলতে সাধারণভাবে যে প্রাচীন জনপদকে বোঝানো হয়েছে, তার অবস্থান ছিল বর্তমান ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুর অঞ্চলে, বিশেষত প্রাচীন ত্রিপুরী (Tripuri) নগরীকে কেন্দ্র করে। এই প্রাচীন নগরীর অবস্থান বর্তমান জব্বলপুরের নিকটবর্তী “”তেওয়ার বা তেবর (Tewar/Tevar)”” গ্রামে– জব্বলপুর থেকে ১০/ ১২ কিলোমিটার দূরে ।

অর্থাৎ, মহাভারতের ত্রৈপুর এবং উত্তর-পূর্ব ভারতের বর্তমান ত্রিপুরা রাজ্যকে একই ভৌগোলিক অঞ্চল বলে চিহ্নিত করার কোনও প্রতিষ্ঠিত ঐতিহাসিক ভিত্তি নেই।

প্রাচীন এই  ত্রৈপুরের প্রকৃত ভৌগোলিক অবস্থান যেভাবে বিজ্ঞান ভিত্তিক গবেষণা প্রমান করেছে (ASI and other Institutional Sources ) তাহল– প্রাচীন নগরীর নাম: ত্রিপুরী (Tripuri), এর পার্শ্ববর্তী জনপদের নাম ত্রৈপুর (Traipura)। বর্তমান অবস্থান: মধ্যপ্রদেশের জব্বলপুর শহর থেকে প্রায় ১০–১২ কিলোমিটার পশ্চিমে তেওয়ার গ্রাম ও তার পার্শ্ববর্তী অঞ্চল। প্রাচীন রাজনৈতিক অঞ্চল: চেদি (Chedi) রাজ্যের সঙ্গে সম্পর্কিত।  পরবর্তী ক্ষেত্রে ঐতিহাসিক পরিচয় হল  দাহল বা ডাহাল (Dahala) অঞ্চল।

মহাভারতে
The picture shows the archaeological remains of ancient Tripuri (ত্রিপুরী) at Tewar, near Jabalpur in Madhya Pradesh—the site associated with the Traipura mentioned in the Mahabharata

এখানে যেটা মনে রাখা দরকার  এই —-ত্রিপুরী নগরী –কলচুরি (Kalachuri) রাজবংশের রাজধানী ছিল । ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের প্রকাশিত Corpus Inscriptionum Indicarum, চতুর্থ খণ্ডে, কলচুরি রাজবংশের ইতিহাস আলোচনা করতে গিয়ে প্রাচীন ত্রিপুরী নগরীকে বর্তমান তেওয়ার বলে চিহ্নিত করা হয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, ত্রিপুরী নগরীর পার্শ্ববর্তী অঞ্চল ‘ত্রৈপুর’ নামে পরিচিত ছিল এবং মহাভারত ও মৎস্যপুরাণে এই অঞ্চলের উল্লেখ রয়েছে। এমনকি ব্রাহ্মী লিপিতে ‘তিপুরি’ (Tipuri) নাম উৎকীর্ণ প্রাচীন তাম্রমুদ্রাও পাওয়া গেছে। এগুলিকে সাধারণভাবে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের শেষভাগ থেকে দ্বিতীয় শতকের প্রথমভাগের বলে চিহ্নিত করা হয়।

প্রশ্ন যেটি ছিল — মহাভারতে ( বা মৎস্যপুরাণেও ) উল্লিখিত  ত্রৈপুর এবং বর্তমান আমাদের  ত্রিপুরা কি একই অঞ্চল?  না।  ঐতিহাসিকভাবে এই দুটি অঞ্চলকে এক বলে ধরে নেওয়া যায় না। সংস্কৃত অভিধান ও প্রাচীন ভারতীয় ভূগোল সংক্রান্ত গবেষণায় ‘ত্রৈপুর’ শব্দটির সঙ্গে ত্রিপুরী এবং চেদি অঞ্চলের অধিবাসীদের সম্পর্ক পাওয়া যায়। বিশেষত মনিয়ার-উইলিয়ামসের সংস্কৃত অভিধানে মহাভারতের উল্লেখসহ ‘ত্রৈপুর’ শব্দটিকে ত্রিপুরীর অধিবাসী বা চেদিদের সঙ্গে যুক্ত করা হয়েছে।

এখানে একটি কথা উল্লেখ করতেই হয়।  এই ত্রিপুরাতে ‘ত্রিপুরা”  শব্দটি প্রথম পাওয়া যায় ১৪৯০ খ্রিস্টাব্দে ( ১৪১২ শকাব্দ ) মহারাজ ধন্যমাণিক্যের একটি মুদ্রায়।  তার মানে উদয়পুরের ত্রিপুরাসুন্দরী মন্দির স্থাপিত হবার আগে।  এরপর ত্রিপুরেশ্বরী শব্দটি পাওয়া যায় আরো ২৩ বছর পর  ১৪৩৫ শকাব্দে।

এখানে এমনকি দুর্গামণি উজিরের কয়েকটি  লাইন পর্যন্ত উল্লেখ্ করা যেতে পারে  —  তিনি লিখছেন— ,

“পুরাতন রাজমালা আছিল রচিত।

প্রসঙ্গে অনলিখিত ভাষা যে কুতিপতি।।

পূর্ব্ব প্রসঙ্গ পরে পর পূর্ব্বে কত।

সেই কারণে লোকে নাহি বুঝে যত।।

“ত্রিপুরা রাজ্যের নাম ত্রিপুর যে মতে।

ত্রিপুর রাজ্য প্রমাণ না লিখিছে তাতে।।”

বারাণ আডিঙ্গ মন ত্রিপুরা যখনি।

তাহাকে সুন্দিল পুনি উজির দুর্গামণি।”

এখন, “ত্রিপুরা রাজ্যের নাম ত্রিপুর যে মতে। ত্রিপুর রাজ্য প্রমাণ না লিখিছে তাতে।।” এর দ্বারা দুর্গামণি উজির কি বলতে চাইছেন সেটা  বোঝা যাচ্ছে , অন্তত আমি যা বুঝতে পারছি –এখানে বলা হচ্ছে, ত্রিপুরা রাজ্যের নাম রাজা ত্রিপুরের নাম থেকে এসেছে বলে যে মত প্রচলিত, তার পক্ষে পুরাতন রাজমালায় যথাযথ প্রমাণ বা বিবরণ লেখা নেই।

এখানে আরেকটি কথা উল্লেখ করতেই হচ্ছে — আমাদের উদয়পুরেই শুধু ত্রিপুরা সুন্দরী মন্দির আছে এমন নয়।  আর ভবেশ কিছু ত্রিপুরা সুন্দরী মন্দির সারা ভারতে ছড়িয়ে আছে।  একটা লিস্ট দিচ্ছি চেক করে নেবেন

Maa Tripura Sundri Temple (Umrai, near Talwara, Banswara district, Rajasthan) এটি আমাদের মাতাবাড়ির চেয়ে পুরানো। এটি স্থাপিত হয়েছিল ১৪৮৩ তে।  আমাদের মাতাবাড়ি ১৫০১ এ।  এছাড়া ও রয়েছে –Tripura Sundari Mandir ( Naggar, Kullu district, Himachal Pradesh), Shree Tripura Sundari Temple (Boral–Garia, South Kolkata, West Bengal), Shri Bala Tripura Sundari Devi Temple (Tripuranthakam, Prakasam district, Andhra Pradesh) এবং নেপালে Tripura Sundari Temple, Baitadi ( Baitadi district, far-western Nepal)– এই মন্দিরটিও ১৩০০ থেকে ১৫০০ খ্রিস্টাব্দের মধ্যে স্থাপিত। মন্দির গুলির নাম ও এড্রেস ইংরেজিতে দিলাম যাতে কপি পেস্ট করে চেক করতে সুবিধা হয়।

এপিগ্রাফিক ভিত্তিতে ত্রিপুরার ঐতিহাসিক প্রাচীনত্ব দেখাতে অনেকেই একসময় মুদ্রগুপ্তের  ‘এলাহাবাদ প্রশস্তিতে” বা ‘প্রয়াগ প্রশস্তি’ তে  (চতুর্থ শতক) যে ”কর্তৃপুরার” কথা বলা হয়েছে তার উল্লেখ করেন।  আমার আগের পোস্টগুলিতে সমুদ্রগুপ্তের  ‘এলাহাবাদ প্রশস্তিতে” যে ”কর্তৃপুরার” উল্লেখ আছে তা যে এই ত্রিপুরা নয় তা নিয়ে বিশদ আলোচনা করেছিলাম , তাই এখানে এ নিয়ে বিশদ লেখলাম না।  শুধু এটুকু বলি যে ASI এবং ঐতিহাসিকরা বৈজ্ঞানিক প্রমানিদের সাহায্যে এই কর্তৃপুরাকে উত্তরাখণ্ডের কুমায়ুন এলাকার একটি জায়গাকে চিহ্নিত করেছেন।  ( এ বিষয়ে ASI সাইট দেখে নিতে পারেন) .

কথা হল , এই পোস্টের  কি প্রয়োজন ছিল ? প্রয়োজন ছিল এই কারণে যে বিকৃত বা অনৈতিহাসিক তথ্য দিয়ে কোন রাজ্যের বা তার জনগণের ইতিহাস রচনা গ্রহণযোগ্য নয়।  যেকোন রাজ্য , যেকোন জাতি বা উপজাতি তার নিজস্ব ইতিহাস ,  পরপম্পরা , সংস্কৃতি ভাষা সবকিছুর সঠিক মূল্যায়নেই উজ্জ্বল হয়।  মিথ্যা তথ্য , গপ্প  চাপিয়ে দিলে তাতে এই জাতি-উপজাতি বা রাজ্যের গরিমাই ক্ষুণ্ন হয়।  সময় পাল্টেছে , এখন যা খুশি বলে আর পার পাওয়া একটু কষ্ট।

উপরিউক্ত পোস্টে লিখিত সবকটি পয়েন্টের তথ্য আমার কাছে আছে. প্রয়োজনে আপনারা নিজেও চেক করে নিতে পারেন।

প্রাচীন ত্রৈপুরা যে তেওয়ার  তার একটি সরকারি নথি এখানে দিচ্ছি।  এটি হল গিয়ে Archaeological Survey of India: তেওয়ার বা প্রাচীন ত্রিপুরী প্রত্নক্ষেত্রের খননসংক্রান্ত বিবরণ, ভারত সরকারের রাজ্যসভায় ১৬ ডিসেম্বর ২০২১-এ প্রদত্ত তথ্য।

এখানে Minister for Culture, Tourism and Development of North Eastern Region  G. Kishan Reddy in Rajya Sabha তে যে রিপোর্ট দিয়েছেন  তাহল –

The Chalcolithic cultures of Central India are adequately investigated and studied: Shri G.Kishan Reddy

The Chalcolithic cultures of Central India are adequately investigated and studied. Much of their aspects are sufficiently researched and analyzed. During last field season 2020-21, Archaeological Survey of India (ASI) carried out excavations at two prominent sites of Chalcolithic affiliations in Central India in the state of Madhya Pradesh. During field season 2021-22, ASI has received proposals for excavations at the sites of Chalcolithic affiliations at Eran, district Sagar and at Tewar, district Jabalpur of Madhya Pradesh.

Status of Archaeological Investigations in Central India

……..Excavation at Tewar during 2020-21: Tewar (Tripuri) village is located 12 km west of Jabalpur district on Jabalpur – Bhopal highway. The ancient site of Tripuri is situated nearly 2 km south west from Tewar village. During 2020-21 ASI conducted excavation of Tewar at two locations, TWR 1 and TWR 2. This excavation did not reach the natural soil and revealed four folds of cultural sequences i.e. Kushana, Shunga, Satvahana, and Kalachuri. Antiquarian remains in this excavation include viz remains of sculptures, hopscotch, terracotta balls, Iron nails, copper coins, terracotta beads, implements of Iron and terracotta figurine, in ceramics red ware, black ware, red slipped ware with shapes of handi, bowl, spouted pot, small pot, big jar, etc., structural remains consist of brick wall and structure of sandstone columns. (PIB )

সবশেষে আমি শুধু একটি রেফারেন্স দিচ্ছি — সেটি হল সাউথ ইন্ডিয়ান ইনস্ক্রিপশন। এটিতে বলা হয়েছে মহাভারতের এ উল্লিখিত ত্রৈপুর আর কালাচৌড়া এলাকার যোগ নিয়ে :

” In later times, Chēdi came to signify the modern province of Baghelkhand, which remained in the possession of the Kalachuris almost till their downfall. Vāmarāja seems to have transferred his capital from Māhishmatī to Tripurī, modern Tewar, 6 miles west of Jabalpur. This city dates back to very ancient times. It is mentioned in the Mahābhārata,2 and is also known from very rare copper coins with the legend Tipuri (Sanskrit, Tripurī) in Brāhmī characters of the late third or early second century B. C.3 Varāhamihira places the city in the south-eastern division,4 and Hēmachandra calls it Chēdi-nagarī, the capital of the Chēdi country.5 The surrounding country called Traipura is mentioned in the Mahābhārata6 and the Matsya-purāna.7 The Tripurī-vishaya (the district of Tripurī) is described, in the Betul plates of Sankshōbha, as situated in the Dabhālā (i.e. Dāhala) country,8 which was under the rule”

আর এই ত্রৈপুরা নামটি যে যে কত প্রাচীন তা বোঝার জন্য ভারতের প্রাচীন শাস্ত্রে — এমনকি নাট্যশাস্ত্রেও — দেখে নেবেন — WISDOM LIBRARY — টাইটেল  হল –Traipura: 12 definitions….

|ALSO Read : ভূমিপুত্র : প্রাচীন ত্রিপুরার বিশাল সমতলে এখনকার বাঙালিদের পূর্বজদেরই ছিল বসত -ভাগ ২ |

Also Read : ভূমিপুত্র-২: ইতিহাসে হাঁড়িকুড়ি, খন্ডহর -ভাগ ৩

“Also Read : https://www.whatisindia.com/inscriptions/kalachuri-chedi/kalachuri-chedi-part1/kalachurioftripuri4.html?utm_source=chatgpt.com 

- Advertisement -
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Latest News

Global Oil prices dip nearly 2% after surging to highest level

  Global crude oil prices declined by more than one per cent today, after surging to their highest...