মাণিক্যদেরও আগে: সমতট, হরিকেল এবং ত্রিপুরার সমতলে বাঙালির পূর্বপুরুষদের পদচিহ্ন – ভাগ ১
মানস পাল
মাণিক্যদেরও আগে : প্রয়াগ প্রশস্তি থেকে বিলোনিয়ার মুদ্রাভাণ্ডার—তাম্রশাসন, প্রত্নতত্ত্ব, মুদ্রা, জনবসতি আর ঐতিহাসিক ভূগোলের সাক্ষ্যে ত্রিপুরার আর একটি প্রাচীন ইতিহাস
ত্রিপুরার ইতিহাস আমরা কোথা থেকে শুরু করব?
রাজমালা থেকে? মাণিক্য রাজাদের বংশপরম্পরা থেকে? আরও পিছনে গিয়ে দ্রুহ্যু, যযাতি কিংবা পুরাণের কোনও রাজপুরুষ থেকে?
এটাই দীর্ঘদিনের অভ্যাস।
কিন্তু ইতিহাসের নিয়মে প্রশ্নটা একটু অন্য ভাবে করতে হয়।
আজকের Tripura নামের ভূখণ্ডটির মাটির নীচে পাওয়া সবচেয়ে পুরনো সাক্ষ্য কী বলছে? তার চারপাশের contemporary inscription কী বলছে? মুদ্রা কী বলছে? settlement archaeology কী বলছে?
এখানেই রাজমালা-র পাশাপাশি এসে দাঁড়ায় Prayaga Prashasti, Gunaighar copper plate, Ashrafpur plates, Kailan plate, Lokanatha record, Paschimbhag plate, Mehar plate, Mainamati excavation, Boxanagar, Pilak—এবং দক্ষিণ ত্রিপুরার Belonia coin hoards।

এবং তখন ছবিটা বদলে যেতে শুরু করে।
কারণ আজকের রাজনৈতিক মানচিত্রে যে ভূখণ্ডকে আমরা Tripura বলি, দেড় হাজার বছর আগে তার সবটাই একই রাজ্যের অধীনে ছিল—এমন contemporary evidence এখনও পাওয়া যায়নি।
বর্তমান ত্রিপুরা সেই প্রাচীন কালে তো বর্তমানের ত্রিপুরার ভৌগোলিক চিত্রের মতো ছিল না , সে প্রাচীন ত্রিপুরা তার সমতল ভূমি নিয়ে বর্তমান বাঙালিদের পূর্বজদের সেই সমতল কুমিল্লা-ময়নামতি, নোয়াখালি, ফেনি, চট্টগ্রাম এবং বৃহত্তর southeastern Bengal-এর দিকে উন্মুক্ত ছিল । দেখা যাচ্ছে দুটো বৃহৎ geographical world পাশাপাশি দাঁড়িয়ে। একদিকে পাহাড়। এবং এখানেই উত্তর-পূর্ব ভারতের Tibeto-Burman ভাষাভাষী population world, সেই দীর্ঘ population history-র ভিতরেই Tiprasa জনগোষ্ঠীর পূর্বপুরুষদের ইতিহাস ..
অন্যদিকে পশ্চিম ও দক্ষিণের সমতল। যেখানে বাস করতেন , রাজত্ব করতেন বা সামাজিক সাংস্কৃতিক এবং অবশ্যই ধর্মীয় প্রভাব খাটাতেন বর্তমান বাঙালিদের পূর্বপুরুষরা।

এখানে বলতেই হয় আমার এই লেখাটির উদ্দেশ্য ছবিটা কোনও এক community-র victory এবং অন্য community-র defeat কে তুলে ধরা নয়. ..
আমার কাছে তার থেকে বিষয়টি অনেক বেশি interesting অন্য বিভিন্ন কারণে ।
যাই হোক মোদ্দা কথা Present Tripura-র hill world ছিল Northeast Indian Tibeto-Burman population landscape-এর অংশ, সেখানেই Tiprasa ancestors-এর history…অন্যদিকে বর্তমান বাঙালিদের পূর্বপুরুষের western এবং southern plains southeastern Bengal-এর Samatata-Harikela agrarian-commercial-cultural world .. দুটোই খুব closely -এর সঙ্গে বিভিন্ন সময়ে connected.. একদিকে পাহাড়। অন্যদিকে সমতল.. একদিকে Tibeto-Burman linguistic world , অন্যদিকে eastern Indo-Aryan world.
যদি বর্তমান ত্রিপুরার ভৌগোলিক মানচিত্রকে সামনে নিয়ে ইতিহাসের বিচার করতে চাই তাহলে — বর্তমান ত্রিপুরার পাহাড়ি অঞ্চল প্রাচীনকালে তিপ্রাসা -দের ভূমি ছিল বটে, কিন্তু সমতল ভূমি– সে সোনামুড়া , বিলোনিয়া , বা কৈলাশহর ধর্মনগর এসব অঞ্চল ছিল সার্বিকভাবেই বর্তমান বাঙালিদের পূর্ব পুরুষের প্রভাবাধীন অঞ্চল। ইতিহাসের বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং বিশ্লেষণ তাই বলে।
এখন , যদি বর্তমান ত্রিপুরার ভৌগোলিক মানচিত্রকে সামনে নিয়ে ইতিহাসের বিচার করতে চাই তাহলে — বর্তমান ত্রিপুরার পাহাড়ি অঞ্চল প্রাচীনকালে তিপ্রাসা -দের ভূমি ছিল বটে, কিন্তু সমতল ভূমি– সে সোনামুড়া , বিলোনিয়া , বা কৈলাশহর ধর্মনগর এসব অঞ্চল ছিল সার্বিকভাবেই বর্তমান বাঙালিদের পূর্ব পুরুষের প্রভাবাধীন অঞ্চল। ইতিহাসের বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং বিশ্লেষণ তাই বলে।
কিন্তু এই দুইয়ের মাঝখানে কোনও চিনের প্রাচীর তো ছিল না। মানুষ চলেছে, নদীতে নৌকা চলেছে, মুদ্রা চলেছে ,ধর্ম চলেছে, , কারিগরি জ্ঞান চলেছে, , শিল্পশৈলী চলেছে, রাজা এসেছেন, রাজা চলে গেছেন, Boundary বদলেছে, কিন্তু মানুষ থেকেছে, মানুষ মিশেছে। এটাই এই ত্রিপুরার বা সে অর্থে অন্য যে কোন জায়গার ইতিহাস। এটাই frontier-এর history।
মনে রাখা দরকার রাজাদের ইতিহাস, বা সে অর্থে কোনো এক বিশেষ সময়ের সরকারের আর মানুষের ইতিহাস এক নয়। রাজা বা সরকার border আঁকেন। মানুষ border-এর দু’পাশে বিয়ে করেন। রাজা বা সরকার capital বদলান। কৃষক মাঠ বদলান না এত সহজে। Dynasty disappear করে। গ্রাম থেকে যায়। Political name বদলায়। Language slowly বদলায়। .আর এই slow processes থেকেই people তৈরি হয়।
“বাঙালি ১৯৪৭-এর পরে Tripura-য় এসেছে”—কথাটির কোন অংশ সত্য ? এই statement-এর একটা অংশ unquestionably সত্য। Partition-এর পরে East Pakistan থেকে enormous refugee influx Tripura-য় হয়েছে। Demographic balance dramatic ভাবে বদলেছে। এই history deny করার কোনও অর্থ নেই। কিন্তু এরপর যদি বলা হয়—“অতএব তার আগে Tripura-য় Bengali-speaking/Bengali ancestral eastern population-এর কোনও historical presence ছিল না” —তাহলে conclusion evidence follow করে না, শুধু তাই নয় এটি বৈজ্ঞানিক ভাবে পরীক্ষিত ও শুদ্ধ ঐতিহাসিক তথ্য প্রমানকে কে অস্বীকার করে । Partition migration একটি huge demographic wave..কিন্তু huge wave-এর আগে ছোট ছোট centuries-long movement ছিল না—এটা তার থেকে প্রমাণ হয় না বরং archaeology এবং historical geography অন্য picture দেখাচ্ছে।
বাঙালির Tripura-য় উপস্থিতি—একটি ঘটনা নয়, কয়েকটি layer .আমি তাই “Bengalis came to Tripura in year X” ধরনের answer-কে historically inadequate মনে করি। আমি layer গুলি দেখতে এবং দেখাতে আগ্রহী।
মোটামোটি ভাবে আমি যা লেখার চেষ্টা করেছি তাহল- প্রথম layer: ancient/early-medieval Samatata-Harikela frontier interaction। দ্বিতীয় layer: emerging Tripura/Manikya state’s plains expansion-এর সঙ্গে cultivators, Brahmins, scribes, artisans এবং administrative personnel-এর movement। তৃতীয় layer`: Chakla Roshnabad ও plains revenue system-কে কেন্দ্র করে settlement। চতুর্থ layer: colonial administrative-commercial-professional migration। পঞ্চম layer: Partition/refugee influx। শেষের layer এত enormous যে আগেরগুলিকে visually প্রায় মুছে দিয়েছে। কিন্তু—ঘটনা হল অদৃশ্য মানেই কিন্তু অনুপস্থিত নয়। ( From Third Layer a separate parts of my on going series will be presented)
এই প্রথম ভাগেই একটা কথা স্পষ্ট বলে নিতে চাই আমি লেখছি বা লিখতে চলেছি সেগুলি কোথাও না কোথাও আগেই লিখিত হয়েছে , আমি শুধু তথ্য প্রমাণগুলি সাজিয়ে সূত্র অনুসারে উপস্থাপন করছি। আমি বিভিন্ন ঐতিহাসকি যেমন R C Majumder, Dr DC Sarkar, Nihar Ranjan Roy, Robert S. Wicks, , Nicholas Rhodes . J. F. Fleet, Furui Ryosuke, M. Chowdhury; M. Harunur Rashid , Suchandra Ghosh, Sayantani Pal, Projit Kumar Palit, Ratnabali Ray Sengupta তো বটেই ত্রিপুরার অনেকেই জহর আচার্য, মৃনাল কান্তি রায়, নলিনী রঞ্জন রায় চৌধুরী, পান্নালাল রায়, দীপক ভট্টাচার্য, সুচিন্ত্য ভট্টাচার্য , ননী গোপাল দেবনাথ, লিঙ্কন রিয়াং সহ আরো অনেকের বই, প্রকাশিত আর্টিকেল পড়ে এটি লিখছি। লেখার মধ্যেই পাঠকের জন্য যেমন কিছু কিছু রেফারেন্স সরাসরি তুলে দিয়েছি , যাঁদের বই ইত্যাদি থেকে সাহায্য নিয়েছি সেগুলি পরে বিবলিওগ্রাফিতে উল্লেখ করব। আমি রাজমালা কে বাইরে রেখেছি কারণ আমি যে সময়টিকে ধরার চেষ্টা করছি সে সময় নিয়ে রাজমালা কোন ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক উপাদান বা তথ্যের কিছু পাওয়া যায় না। লেখাটি মূলতঃ ইতিহাস রচনার প্রাথমিক বৈজ্ঞানিক উপাদানের উপর নির্ভরশীল।
|Also Read : https://enewstime.in/featured_content/ancient-bengali-presence-in-tripura-108607.html
|Read also : https://tripuranet.com/jackson-gate-and-the-story.html
TO BE CONTINUED






